প্রকাশিত: 6:40 PM, August 10, 2026


কুষ্টিয়ায় জেলা এসসিপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক টনি ও সদস্য সচিব তালহা

জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য কুষ্টিয়া জেলা আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

সোমবার (১০ আগস্ট) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এই নতুন দলীয় নির্দেশ প্রদান করে।

​নবাগত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস টনি এবং সদস্য সচিব হিসেবে স্থান পেয়েছেন সুলতান মারুফ তালহা।

​ঘোষিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো: আব্দুল হালিম, ​যুগ্ম আহ্বায়ক: মো: গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান এবং মো: হেলাল উদ্দিন শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মো: সাজেদুর রহমান (বিপুল), যুগ্ম সদস্য সচিব: শরীফুল ইসলাম সবুজ এবং খন্দকার মফিজুর রহমান (শাহীন), সাংগঠনিক সম্পাদক: শামসুল আরেফিন স্টালিন, সহ-সাংগঠনিক সম্পাদক: নাজমুল হোসেন মিরাজ এবং হাসিবুর রহমান, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: নাসরিন আক্তার (শহীদ জায়া)।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। একই সাথে এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

​সংগঠনের কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, নতুন এই নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

Share this news as a Photo Card