প্রকাশিত: 11:18 PM, June 23, 2026


ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতের আলোচনা সভা ​

২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস’ উপলক্ষে কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের সভাপতিত্বে । প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দার। এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের মজলিসের শুরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, শহর জামায়াতের নায়েবে আমীর আজমল হক, শহর সেক্রেটারি শামীম হক সহ শহর জামায়াতের নেতৃবৃন্দ। বক্তারা ঐতিহাসিক পলাশী দিবসের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
​এসময় কুষ্টিয়া শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।