প্রকাশিত: 9:06 PM, July 29, 2026


কুষ্টিয়ায় ওজোপাডিকোর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া: পরিবেশ সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

​বুধবার সকালে ওজোপাডিকো কুষ্টিয়া কার্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন ওজোপাডিকো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন ও অনুপম চক্রবর্তী এবং ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান।
​এছাড়া কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদ আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওজোপাডিকোর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি প্রতিষ্ঠানের চত্বরে এবং চারপাশে খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর মাধ্যমেই সবুজ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।