প্রকাশিত: 10:29 PM, January 20, 2026


আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার পর্ব শেষ হওয়ার পর আজ নির্ধারিত সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে গণসংযোগ, সভা-সমাবেশ, লিফলেট বিতরণ ও পোস্টার টানানোর মাধ্যমে প্রচারণা চালাবেন।
কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পরপরই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতীক বরাদ্দের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতীক বরাদ্দ ও পরবর্তী প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারপর্ব শুরু হওয়ায় জেলার চারটি আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে আশা করছেন সাধারণ